কৃষ্ণ সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে রুখে দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i37792-কৃষ্ণ_সাগরে_মার্কিন_গোয়েন্দা_বিমানকে_রুখে_দিল_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) জানিয়েছে, কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিপথ রোধ করেছে রুশ জঙ্গিবিমান। রাশিয়া সীমান্তের দিকে যাওয়ার সময় বিমানটির গতিপথ রোধ করে রুশ জঙ্গিবিমান এসইউ-৩০।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১২, ২০১৭ ১৮:২০ Asia/Dhaka
  • মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ
    মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) জানিয়েছে, কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিপথ রোধ করেছে রুশ জঙ্গিবিমান। রাশিয়া সীমান্তের দিকে যাওয়ার সময় বিমানটির গতিপথ রোধ করে রুশ জঙ্গিবিমান এসইউ-৩০।

গত ৯ মে গ্রিনিচ সময় ৯টায় এ ঘটনা ঘটে। ওই দিন রাশিয়া নাজি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার বার্ষিকী পালন করছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিরাপদ দূরত্ব থেকেই রুশ পাইলট কৃষ্ণ সাগরের আকাশে একটি বস্তু দেখতে পান এবং পরে তিনি তাকে মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ হিসেবে শনাক্ত করেন। রুশ রাডারে ধরা পড়ার পর রুশ পাইলট মার্কিন পাইলটের সঙ্গে কথা বলেন এবং বিমানের বিশেষ কসরত দেখান। তখন মার্কিন গোয়েন্দা বিমানটি রুশ সীমান্তে দিকে না গিয়ে ভিন্ন দিকে চলে যায়। পরে এসইউ-৩০ বিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২