‘পাকিস্তান-তুরস্ক যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে’
https://parstoday.ir/bn/news/world-i37828-পাকিস্তান_তুরস্ক_যৌথভাবে_অ্যাটাক_হেলিকপ্টার_বানাবে’
পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৭ ০৮:৩১ Asia/Dhaka
  • টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার
    টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার

পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৩তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প বিষয়ক মেলা পরিদর্শনের অবকাশে এ চুক্তি করেন পাক মন্ত্রী। চুক্তি অনুসারে, পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে হেলিকপ্টার অ্যাসেম্বল কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, তুরস্কের কাছে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে পাকিস্তান।

টি-১২৯ হচ্ছে দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার এবং এতে দুজন আরোহী চড়তে পারে। বহুমুখী কাজে এ হেলিকপ্টার ব্যবহার করা যায় এবং দিনে  রাতে সব রকমের আবহাওয়ায় এটি উড়তে পারে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির সহায়তায় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি-১২৯ হেলিকপ্টারের কারখানা গড়ে তুলেছে। এ হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩