ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো’ গঠনের চেষ্টা করছেন ট্রাম্প: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i38196-ইরানের_বিরুদ্ধে_আরব_ন্যাটো’_গঠনের_চেষ্টা_করছেন_ট্রাম্প_বিশ্লেষক
ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো’ গঠনের চেষ্টা করছেন ট্রাম্প: বিশ্লেষক ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ন্যাটো জোটের আদলে আরব জোট গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জেমস জাত্রাস ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট শিগগিরি সৌদি আরব, ইসরাইল ও ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তার এ সফর সম্পর্কে কথা বলতে গিয়ে জাত্রাস এ মন্তব্য করেন।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৮, ২০১৭ ১৪:৩৫ Asia/Dhaka
  • সাক্ষাৎকারে জেমস জাত্রাস (ইনসেটে)
    সাক্ষাৎকারে জেমস জাত্রাস (ইনসেটে)

ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো’ গঠনের চেষ্টা করছেন ট্রাম্প: বিশ্লেষক ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ন্যাটো জোটের আদলে আরব জোট গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জেমস জাত্রাস ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট শিগগিরি সৌদি আরব, ইসরাইল ও ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তার এ সফর সম্পর্কে কথা বলতে গিয়ে জাত্রাস এ মন্তব্য করেন।  

ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর সম্পর্কে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেছেন, ইরানের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করতেই তিনি সৌদি আরব, ইসরাইল ও ভ্যাটিক্যান সফর করবেন।

এ সম্পর্কে মার্কিন বিশ্লেষক জাত্রাস বলেন, সৌদি রাজারা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদের সমর্থক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঐক্য গঠনের দাবি করেছেন তা মূলত সৌদি আরবের আসল চেহারা আড়াল করার জন্য। তিনি আরো বলেন, সৌদি রাজতন্ত্র এবং ওয়াহাবি মতবাদকে কেউ যদি শান্তিপূর্ণ এবং সহনশীল বলে মনে করেন তাহলে তিনি স্বপ্নের জগতে আছেন।

জাত্রাস বলেন, “আমরা জানি, সৌদি আরব হচ্ছে বিশ্বে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রধানতম সমর্থক।” এ সময় তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসন ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি রিয়াদের সমর্থনের কথা তুলে ধরেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮