‘আরব ন্যাটো’ সম্মেলনে যোগ দেবেন নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i38288-আরব_ন্যাটো’_সম্মেলনে_যোগ_দেবেন_নওয়াজ_শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামীকাল (রোববার) সৌদি আরব সফরে যাবেন বলে খবর দিয়েছে দেশটির প্রাভাবশালী ইংরেজি দৈনিক ডন। সৌদি সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যে কথিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে তাতে যোগ দেবেন নওয়াজ শরীফ। তাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২০, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • ট্রাম্পের সৌদি সফর উপলক্ষে তৈরি করা বিশাল বিলবোর্ড
    ট্রাম্পের সৌদি সফর উপলক্ষে তৈরি করা বিশাল বিলবোর্ড

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামীকাল (রোববার) সৌদি আরব সফরে যাবেন বলে খবর দিয়েছে দেশটির প্রাভাবশালী ইংরেজি দৈনিক ডন। সৌদি সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যে কথিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে তাতে যোগ দেবেন নওয়াজ শরীফ। তাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ।

এ সম্মেলনকে অনেকেই ইসলামি প্রাজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো জোট’ হিসেবে আখ্যায়িত করেছেন যার লক্ষ্য তেহরানের বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা। রোববার অনুষ্ঠেয় এ সম্মেলনে পাক প্রধানমন্ত্রীসহ বিশ্বের ৫৪টি দেশের নেতা যোগ দেবেন বলে খবর বেরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর উপলক্ষে এবং তারই নির্দেশে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে তিনি ইসলাম এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখবেন।

ট্রাম্প তার বিদেশ সফরের প্রথমেই কেন মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবকে বেছে নিলেন তা নিয়ে এরইমধ্যে আন্তর্জাতিক মহলে নানা কৌতুহল দেখা দিয়েছে। তবে তার চেয়ে বেশি কৌতুহল সৃষ্টি হয়েছে- ইসলাম সম্পর্কে তার সম্ভাব্য বক্তব্য নিয়ে। এ নিয়ে রীতিমতো আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ঠাট্টা-মস্করা করছেন।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০