জাকার্তায় আত্মঘাতী বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত
-
জাকার্তায় বুধবারের রাতের হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ৯টায় নগরীর একটি বাস স্টেশনের কাছে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বোমার বিস্ফোরণ ঘটে। দু’টি ঘটনায় এসব বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
গত জানুয়ারি থেকে ইন্দোনেশিয়ায় ধারাবাহিকভাবে ছোটখাট হামলার ঘটনা ঘটছে। জানুয়ারি মাসে জাকার্তায় এক বোমা হামলায় চার ব্যক্তি নিহত হয়। উগ্র তাকফিরি জঙ্গী গোষ্ঠী আইএস বা দায়েশ ওই হামলার দাযিত্ব স্বীকার করে। সেটি ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশে দায়েশের প্রথম সন্ত্রাসী হামলা।
সাম্প্রতিক সময়ে আরো কিছু সহিংস ঘটনায় দায়েশ জড়িত ছিল বেলে অভিযোগ এসেছে। তবে তাদের পক্ষ থেকে এখনো বড় ধরনের কোনো হামলার খবর পাওয়া যায়নি। অনেকে মনে করেন, বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ইন্দোনেশিয়ার দায়েশ সন্ত্রাসীদের নেই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫