ইফতারের আগে মর্টার হামলায় দেইর আজ-জোরে ১৭ নিহত, আহত ৪০
মে ৩০, ২০১৭ ০৭:৪৬ Asia/Dhaka
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মর্টার হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলেও জানান হয়েছে। এ প্রদেশের আজ-জোউরা শহরে এ হামলা চালানো হয়েছিল। ইফতার করার জন্য পরিবারগুলো সমবেত হয় তখন এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান।
স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, অন্তত ছয়টি মর্টার শেল আঘাত হেনেছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশংকাজনক উল্লেখ করে তারা আরো জানান, চিকিৎসা কর্মী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে ওই এলাকায় স্বাস্থ্য সেবা খাতের পরিস্থিতি খুবই খারাপ।#
পার্সটুডে/মূসা রেজা/৩০
ট্যাগ