দুর্ভোগের দিন শেষ, এবারে আসছে অভঙ্গুর স্মার্টফোন!
https://parstoday.ir/bn/news/world-i39358-দুর্ভোগের_দিন_শেষ_এবারে_আসছে_অভঙ্গুর_স্মার্টফোন!
অদূর ভবিষ্যতে বাজারে যে সব স্মার্টফোন পাওয়া যাবে তা পড়লে কখনই ভাঙবে না। স্মার্টফোন নির্মাণে ব্যবহারযোগ্য নতুন এমনই এক উপাদান তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। একে ‘জাদুকরী উপাদান’ হিসেবে অভিহিত করেছেন তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৭ ০৭:৩৪ Asia/Dhaka
  • দুর্ভোগের দিন শেষ, এবারে আসছে অভঙ্গুর স্মার্টফোন!

অদূর ভবিষ্যতে বাজারে যে সব স্মার্টফোন পাওয়া যাবে তা পড়লে কখনই ভাঙবে না। স্মার্টফোন নির্মাণে ব্যবহারযোগ্য নতুন এমনই এক উপাদান তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। একে ‘জাদুকরী উপাদান’ হিসেবে অভিহিত করেছেন তারা।

গত বছর বিশ্বে প্রায় দেড়শকোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। এসব ফোনের বেশির ভাগ উপাদান সিলিকনসহ অন্যান্য মিশ্র উপাদানে তৈরি। এগুলো কেবল ভঙ্গুরই নয় বরং দামেও বেশি। ফলে গবেষকরা সস্তা এবং টেকসই উপাদানের খোঁজ করছিলেন।

আর এ গবেষণায় সফল হয়েছেন বেলফাস্টের কুইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সি৬০ নামের উপাদানে আস্তর হিসেবে দিয়েছেন গ্রাফেন এবং এইচবিএন। আর এতেই স্মার্টফোনের জন্য বৈপ্লবিক উপাদান তৈরি সম্ভব হয়েছে।

নতুন এ উপাদানে ব্যবহৃত এইবিএন যুগিয়েছে স্থিতিশীলতা, বিদ্যুৎ পরিবহন সক্ষমতা। গ্রাফেন যুগিয়েছে স্বতন্ত্রভাবে চার্জ করার সক্ষমতা এবং সূর্যালোককে বিদ্যুতে পরিণত করার ক্ষমতার যোগান দিয়েছে এইচবিএন। কাজেই এ উপাদানে তৈরি যে কোনো যন্ত্র এ সব গুণ থেকে সুফল পাবে। প্রাকৃতিক কোনো একক উপাদানের এ ধরণের গুণ নেই।#   

পার্সটুডে/মূসা রেজা/৪