কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করলেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i39768-কাতারে_তুর্কি_সেনা_মোতায়েনের_বিল_অনুমোদন_করলেন_এরদোগান
কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ যখন কাতারকে একঘরে করতে চাইছে তার মোকাবেলায় দোহার প্রতি আঙ্কারার সমর্থন হিসেবে দেখা হচ্ছে একে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৭ ১১:২৬ Asia/Dhaka
  • কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করলেন এরদোগান

কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ যখন কাতারকে একঘরে করতে চাইছে তার মোকাবেলায় দোহার প্রতি আঙ্কারার সমর্থন হিসেবে দেখা হচ্ছে একে।

কাতারের তুর্কি ঘাঁটিতে সেনা মোতায়েন এবং দেশ দুটি মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত বিল অনুমোদন করেন এরদোগান। বুধবার তুর্কি সংসদ বিলটি অনুমোদন করেছিল। এরদোগানের অনুমোদনের মধ্য এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো।

অবশ্য কখন এবং কতো সেনা কাতারে মোতায়েন করা হবে বিলে তা উল্লেখ করা হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/৯