ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i40396-ইসরাইলের_সঙ্গে_অর্থনৈতিক_সম্পর্ক_করতে_যাচ্ছে_সৌদি_আরব_রিপোর্ট
ফিলিস্তিনি ভূখণ্ড জবর দখলের মাধ্যমে ৬৯ বছর আগে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হলেও এই প্রথম তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে দু পক্ষের মধ্যে গোপন আলোচনা চলছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৭, ২০১৭ ২১:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব: রিপোর্ট

ফিলিস্তিনি ভূখণ্ড জবর দখলের মাধ্যমে ৬৯ বছর আগে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হলেও এই প্রথম তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে দু পক্ষের মধ্যে গোপন আলোচনা চলছে।

আরব ও আমেরিকার কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্যা টাইমস’ পত্রিকা শনিবার জানিয়েছে, সৌদি আরবে ইসরাইলি কোম্পানিগুলোর ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতির মাধ্যমে কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইসরাইলের বিমান চলাচলের অনুমতি দেয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

টাইমস পত্রিকার রিপোর্টে আরো বলা হয়েছে, ইরানের প্রধান দুই শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের বহু ঘটনার গতিপ্রকৃতি পাল্টে দেবে এবং এ অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে।

এ পর্যন্ত সৌদি কর্মকর্তারা গোপনে ইসরাইলের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন বলে খবর বেরিয়েছে। এসব আলোচনার প্রধান লক্ষ্য হলো অবৈধ ইসরাইলের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক প্রতিষ্ঠা করা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭