‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করা হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i40700-আন্তর্জাতিক_আইন_লঙ্ঘন_করে_সিরিয়ায়_মার্কিন_সেনা_অবস্থান_জোরদার_করা_হচ্ছে’
সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ(বৃহস্পতিবার) এ মন্তব্য করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২২, ২০১৭ ১৪:৪৬ Asia/Dhaka
  • ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করা হচ্ছে’

সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ(বৃহস্পতিবার) এ মন্তব্য করেন।

আমেরিকা গত সপ্তাহে দুটি ভ্রাম্যমাণ রকেট লাঞ্চার ব্যবস্থা দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার আত তানাফে মোতায়েন করেছে। জর্দান থেকে এগুলোকে সেখানে পাঠানো হয়।

সার্বভৌম সিরিয়ায় সামরিক উপস্থিতি সক্রিয় ভাবে আমেরিকা জোরদার করছে বলে উল্লেখ করেন জাখারোভ। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিহিত করেন তিনি। আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এদিকে, এরই মধ্যে আত তানাফ অঞ্চলে সিরিয় সরকারপন্থি বাহিনীর ওপর দু দফা হামলা করেছে আমেরিকা।

পার্সটুডে/মূসা রেজা/২২