ক্রিকেটের বিশ্ব একাদশ দল আসছে পাকিস্তানে: নিশ্চিত করেছে আইসিসি
-
ফাইল ফটো
চলতি বছরের শেষ নাগাদ ক্রিকেট বিশ্ব একাদশ তিনটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তান যাবে। গতকাল (শুক্রবার) লন্ডনে বার্ষিক বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।
সংস্থাটি বলেছে, পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠেয় তিনটি টি-২০ ম্যাচে সহায়তা দেবে তারা। এর মাধ্যমে পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরুর প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না। পাকিস্তান সফরে না গিয়ে দলগুলো তৃতীয় কোনো ভেন্যুতে খেলে থাকে এবং এ ক্ষেত্রে সাধারণত সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়াম ব্যবহার করা হয়।
চলতি বছরের শেষ নাগাদ বিশ্ব একাদশ পাকিস্তানের মাটিতে যে তিনটি ম্যাচ খেলবে তার সবগুলোই অনুষ্ঠিত হবে লাহোরে এবং ম্যাচগুলো আন্তর্জাতিক টি-২০’র পূর্ণ মর্যাদা পাবে। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান দল বিজয়ী হওয়ার পর এই ঘোষণা এল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪