ব্যর্থ হলো মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা
https://parstoday.ir/bn/news/world-i40890-ব্যর্থ_হলো_মার্কিন_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_বিধ্বংসী_পরীক্ষা
মার্কিন নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা ব্যর্থ হয়েছে। হাওয়াইয়ে চালানো এ পরীক্ষায় কল্পিত শত্রুর মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি মার্কিন নৌবাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৫, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
  • ব্যর্থ হলো মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা

মার্কিন নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা ব্যর্থ হয়েছে। হাওয়াইয়ে চালানো এ পরীক্ষায় কল্পিত শত্রুর মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি মার্কিন নৌবাহিনী।

কল্পিত শত্রুর তেড়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জন পল জোন্সস। মার্কিন নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজের অন্যতম এটি। অবশ্য, ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে সঠিক ভাবে নির্ণয় ও শনাক্ত করতে পেরেছিল এএন/এসপিওয়াই-১ ফেইজড অ্যারে রাডার।

উত্তর কোরিয়ার মিসাইল হুমকির মোকাবেলায় এ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা গড়ে তোলার দাবি করছে আমেরিকা। এ প্রকল্প  নিয়ে যৌথ ভাবে কাজ করছে আমেরিকা ও জাপান।#   

পার্সটুডে/মূসা রেজা/২৫