প্যারিসের কাছে মসজিদে গাড়ি নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ
ফ্রান্সের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর গাড়ি নিয়ে হামলার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। রাজধানী প্যারিসের উপকণ্ঠের ক্রিটেইলে গতকাল এ ব্যর্থ হামলার চেষ্টা করা হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফরাসি পুলিশ।
মসজিদের সামনে সড়ক প্রতিবন্ধকতা থাকায় হামলা ব্যর্থ হয়েছে। এ ঘটনা তদন্তের দায়িত্ব সাধারণ পুলিশের ওপর বর্তিয়েছে। ফরাসি সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে না বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গত রোববার লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর পিক-আপ ভ্যান নিয়ে হামলা চালানো হয়। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তাদের ওপর এই হামলা হয়। এ ঘটনায় অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/৩০