আগামী ঈদে শরীফ পরিবার আদিয়ালা কারাগারে থাকবে: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i41372-আগামী_ঈদে_শরীফ_পরিবার_আদিয়ালা_কারাগারে_থাকবে_ইমরান_খান
পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবার যদি পানামাগেট কেরলেংকারি নিয়ে আদালতের জিজ্ঞাসার জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে লন্ডনের পরিবর্তে আগামী ঈদে আদিয়ালা কারাগারে কাটাতে হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০২, ২০১৭ ২১:০৫ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবার যদি পানামাগেট কেরলেংকারি নিয়ে আদালতের জিজ্ঞাসার জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে লন্ডনের পরিবর্তে আগামী ঈদে আদিয়ালা কারাগারে কাটাতে হবে।

তিনি বলেন, “আমি আমাদের দেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই যে, আঁধার কালো রাতের প্রায় অবসান হতে চলেছে এবং সামনে উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।”

তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, গণতন্ত্রের নামে পাকিস্তানের ক্ষমতাসীন দল জনগণকে ‘বোকা’ বানাচ্ছে। তবে এই ফরমুলা আর কাজ করবে না বলে ইমরান খান আশা করেন। তেহরিকে ইনসাফ প্রধান বলেন, ব্রিজ ও সড়ক নির্মাণের নামে দেশের জনগণকে উন্নয়নের কথা শোনানো হচ্ছে কিন্তু তার দল ক্ষমতায় গেলে এসবের পরিবর্তে আইনের শাসন প্রাধান্য পাবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩