সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i41374-সন্ত্রাসবাদ_ছড়িয়ে_দিতে_আফগানিস্তানকে_ব্যবহার_করছে_ভারত_পাকিস্তান
পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে ভারত আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ২২:০৮ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া
    পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া

পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে ভারত আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উসকে দিতে ভারতকে অর্থ যোগানোর জন্য দায়ী করে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া তার ভাষায় বলেন, “কুলভূষণ যাদবের স্বীকারোক্তি ও তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র মুখপাত্র এহসানুল্লাহ এহসানের কথা থেকে ভারতের ধ্বংসাত্মক তৎপরতার কথা পরিষ্কার হয়।”   

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার ভাষায় বলেন, সেখানে দখলদার বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন সারা বিশ্ব জানে। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মিরের জনগণ তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩