পাকিস্তানে ৪৬৫ জনের প্রাণদণ্ড কার্যকর হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i41664-পাকিস্তানে_৪৬৫_জনের_প্রাণদণ্ড_কার্যকর_হয়েছে
পাকিস্তানে ২০১৪ সাল ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৪৬৫ ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রাণদণ্ডাদেশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার পর দেশটিতে এ সব প্রাণদণ্ড কার্যকর করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ১২:৪৪ Asia/Dhaka
  • পাকিস্তানে ৪৬৫ জনের প্রাণদণ্ড কার্যকর হয়েছে

পাকিস্তানে ২০১৪ সাল ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৪৬৫ ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রাণদণ্ডাদেশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার পর দেশটিতে এ সব প্রাণদণ্ড কার্যকর করা হয়।

বন্দি অধিকার বিষয়ক এনজিও ‘জাস্টিস প্রজেক্ট পাকিস্তান বা ‘জেপিপি এ হিসাব দিয়েছে। প্রাণদণ্ড কার্যকর করার দিক থেকে পাকিস্তান বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বলে জানিয়েছে জেপিপি। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছ চীন এবং পাকিস্তানের আগের অবস্থানে রয়েছে ইরাক।

জেপিপির মূল্যায়নে দাবি করা হয়েছে, প্রাণদণ্ড কার্যকর করা সত্ত্বেও পাকিস্তানে সন্ত্রাসবাদসহ অপরাধ তৎপরতা কমেনি। বরং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া, পাকিস্তানে প্রাণদণ্ড কার্যকর করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে পাঞ্জাব প্রদেশ। পাকিস্তানে  মোট প্রাণদণ্ডের ৮৯ শতাংশই কার্যকর হয়েছে পাঞ্জাবে। এ ছাড়া, সবচেয়ে কম প্রাণদণ্ড কার্যকর হয়েছে সিন্ধু প্রদেশে। এ প্রদেশে মাত্র ১৮টি প্রাণদণ্ড কার্যকর হয়েছে।

তবে পাঞ্জাবে ২০১৫-২০১৬ সালে অপরাধ তৎপরতা ৯.৭ শতাংশ কমেছে । অন্যদিকে একই সময়ে সিন্ধুতে কমেছে ২৫ শতাংশ।

পার্সটুডে/মূসা রেজা/৭