সৌদি থেকে পাকিস্তান ফিরেছেন জেনারেল রাহিল: ভ্রমণের উদ্দেশ্য জানা যায় নি
https://parstoday.ir/bn/news/world-i41714-সৌদি_থেকে_পাকিস্তান_ফিরেছেন_জেনারেল_রাহিল_ভ্রমণের_উদ্দেশ্য_জানা_যায়_নি
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফ সৌদি আরব থেকে লাহোরে ফিরেছেন। বিশেষ বিমানযোগে গতকাল (শুক্রবার) পৌঁছানোর পর লাহোর বিমানবন্দরের পুরনো টার্মিনাল ভবন থেকে নিজ বাসভবনের দিকে চলে যান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৮, ২০১৭ ০৭:২২ Asia/Dhaka
  • জেনারেল রাহিল শরীফ
    জেনারেল রাহিল শরীফ

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফ সৌদি আরব থেকে লাহোরে ফিরেছেন। বিশেষ বিমানযোগে গতকাল (শুক্রবার) পৌঁছানোর পর লাহোর বিমানবন্দরের পুরনো টার্মিনাল ভবন থেকে নিজ বাসভবনের দিকে চলে যান।

তার সঙ্গে কয়েকজন সৌদি নাগরিক রয়েছেন এবং তারা স্থানীয় একটি হোটেলে উঠেছেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে। অবশ্য, এসব সৌদি নাগরিকের পরিচয় বা তাদের পাকিস্তান সফর সফরের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার জন্য ২১ এপ্রিল পাকিস্তান ছেড়েছিলেন জেনারেল রাহিল। পাক সরকার এ জন্য তাকে অনুমতি দিয়েছিল। পাক প্রতিরক্ষামন্ত্রী একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অনুমতি দেয়ার কথা জানিয়েছিলেন।  তবে পরে পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়েছেন, বিষয়টির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই; জেনারেল রাহিল ব্যক্তিগতভাবে সৌদি জোটে যোগ দিয়েছেন। অবসরপ্রাপ্ত পাক সেনাপ্রধানকে রিয়াদ নিয়ে যাওয়ার জন্য সৌদি আরবের পাঠানো বিশেষ বিমান লাহোরে অবতরণ করেছিল।#   

পার্সটুডে/মূসা রেজা/৮