পাকিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী: নওয়াজের সঙ্গে সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/world-i42386-পাকিস্তান_সফরে_কাতারের_পররাষ্ট্রমন্ত্রী_নওয়াজের_সঙ্গে_সাক্ষাৎ
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৭ ১৫:৩৪ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন।

পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর পক্ষ থেকে দেয়া দাবিগুলোর বিষয়ে দোহার জবাব সম্পর্কে নওয়াজ শরীফকে অবহিত করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহর মধ্যস্থতা প্রচেষ্টার বর্তমান অবস্থা সম্পর্কেও তিনি পাক প্রধানমন্ত্রীকে জানান।

এ সময় নওয়াজ শরীফ কুয়েতের আমিরের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা করেন এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে। তিনি বলেন, পাকিস্তান পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখে এবং চলমান এ সংকটে খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর এ সংকটের কূটনৈতিক সমাধান দেখতে চায় পাকিস্তান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮