২০ বছরের মধ্যে প্রথম বিশাল সামরিক মহড়ায় নামছে সুইডেন
-
সুইডিশ সেনা
সুইডেনের সামরিক বাহিনী বিশাল সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একে দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছে। সুইডেনের সামরিক বাহিনীর অনেক বিভাগসহ কয়েকটি ন্যাটো দেশ মহড়ায় অংশ নেবে।
অরোরা-১৭ নামের এ মহড়া সেপ্টেম্বর মাসে চালানোর কথা রয়েছে। সুইডেনের সেনাবাহিনী বলেছে, মহড়ার মাধ্যমে দেশটির প্রতিরক্ষা জোরদার করা হবে। এছাড়া, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা এমনভাবে তুলে ধরা হবে যে, সম্ভাব্য শত্রু দেশটিতে হামলা চালানোর আগে ঝুঁকি নেয়ার বিষয়ে সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে।
মহড়ায় সুইডেনের তিন বাহিনীর ১৯ হাজার সেনা অংশ নেবে। এছাড়া, ন্যাটো জোটের সদস্যদেশ ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, লিথুয়ানিয়া, নরওয়ে এবং আমেরিকাও এতে যোগ দেবে। মহড়ায় যোগ দেবে ন্যাটো বহির্ভূত দেশ ফিনল্যান্ড।#
পার্সটুডে/মূসা রেজা/২৫