পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে জয়ী হতে পারবে না আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i42906-পাকিস্তানের_সমর্থন_ছাড়া_আফগানিস্তানে_জয়ী_হতে_পারবে_না_আমেরিকা
মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে বিজয়ী হতে পারবে না আমেরিকা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ০৮:৪৫ Asia/Dhaka
  • পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে জয়ী হতে পারবে না আমেরিকা

মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে বিজয়ী হতে পারবে না আমেরিকা।

ক্যালিফোর্নিয়ায় আসপেন সিকিউরিটি ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এতে তিনি আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা তুলে ধরেন।

তিনি আরো বলেন, সত্যিই আমি যা বলেছি আমি তাই বোঝাতে চেয়েছি। আমেরিকা যখনই দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলে তখনই মার্কিন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয় পাকিস্তান।

তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার কেবল মাত্র আফগানিস্তানের নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার নীতি পর্যালোচনা করছে।

তিনি বলেন, গত কয়েক বছরে ওয়াশিংটন দেখেছে যে পাকিস্তানের কাছ থেকে উচ্চ মাত্রায় সহযোগিতা না পেলে আফগানিস্তানে আমেরিকা সফল হতে পারবে না। এ অবস্থায় গোটা দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি পর্যালোচনার ক্ষেত্রে পাকিস্তান অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৭