‘থাড’ দিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানোর সফল পরীক্ষার দাবি করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43178-থাড’_দিয়ে_ক্ষেপণাস্ত্র_ঠেকানোর_সফল_পরীক্ষার_দাবি_করল_আমেরিকা
আমেরিকা সফল ভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থার্মাল হাই অলটিচ্যুড এরিয়া ডিফেন্স বা ‘থাডের’ পরীক্ষা চালানোর দাবি করেছে। প্রশান্ত মহাসাগরের উপরে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ প্রধান জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ০৬:৩৭ Asia/Dhaka
  • ‘থাড’ দিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানোর সফল পরীক্ষার দাবি করল আমেরিকা

আমেরিকা সফল ভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থার্মাল হাই অলটিচ্যুড এরিয়া ডিফেন্স বা ‘থাডের’ পরীক্ষা চালানোর দাবি করেছে। প্রশান্ত মহাসাগরের উপরে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ প্রধান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের উপরে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ বিমান থেকে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। আলাস্কায় মোতায়েন ‘থাড এটিকে শনাক্ত এবং ধ্বংস করে দেয়।

রোববার কোরিয় উপদ্বীপের আকাশে মার্কিন দুই বি-১ বিমানের যৌথ মহড়া চালানোর দিনটিতেই এ পরীক্ষা করা হয়। পিয়ংইয়ংয়ের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছেিল।

পার্সটুডে/মূসা রেজা/৩১