আবার বরখাস্ত: অস্থির ট্রাম্প প্রশাসন
-
২৮ জুলাই ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন স্ক্যারামুসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন নিযুক্ত যোগাযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা অ্যান্থোনি স্ক্যারামুসিকে বরখাস্ত করেছেন। নিয়োগের মাত্র ১০ দিনের মাথায় হোয়াইট হাউজের এ গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বিদায় দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এর মাঝদিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরকার মারাত্মক অস্থিরতার চিত্র ফুটে উঠল।
স্ক্যারামুসিকে বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠ অজ্ঞাত তিন ব্যক্তির বরাত দিয়ে এ খবর সোমবার প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। দিনের শেষ দিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, “হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালকের পদ থেকে চলে যাবেন অ্যান্থনি স্ক্যারামুসি। আমরা তার জন্য শুভ কামনা করছি।”
এ ঘোষণার পরে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জন কেলিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ রেইনস প্রিবাসকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্ক্যারামুসি। কিন্তু তিনিই নিয়োগ পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় বিদায় নিতে বাধ্য হলেন। এর আগে কয়েকজন কর্মকর্তাকে বিদায় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ক্ষমতায় বসেছেন গত ২২ জানুয়ারি। এইমধ্যে ট্রাম্প বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
৫৩ বছর বয়সী ‘মুচ’ নামে পরিচিত স্ক্যারামুসি একেবার হোয়াইট হাউজ ছেড়ে দেবেন নাকি অন্য কোনো পদে যোগ দেবেন তা স্পষ্ট নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১