আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ২০, আহত ৩০
আগস্ট ০২, ২০১৭ ০৩:৫৮ Asia/Dhaka
-
ফাইল ফটো
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শিয়া মুসলমানদের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী হেরাতে গতকাল শেষ বেলায় ন্যাক্কারজনক এ হামলা চালানো হয়।
চিকিৎসা সূত্র থেকে বলা হয়েছে, বিস্ফোরণের পরই হেরাতের প্রধান হাসপাতালে ২০টির বেশি লাশ আনা হয়। কোনো কোনো সূত্র থেকে মৃতের সংখ্যা ৩৩ বলে জানানো হয়েছে। এছাড়া, ৩০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কারো কারো অবস্থা আশংকাজনক।
গত কয়েক মাস ধরে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় শিয়া মুসলমানরা অব্যাহতভাবে বহু হামলার শিকার হয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ