দামেস্কের রুশ দূতাবাসে চালানো হলো চার দফা মর্টার হামলা
আগস্ট ০২, ২০১৭ ১৯:২৯ Asia/Dhaka
-
দামেস্কের রুশ দূতাবাস চত্বরে অবিস্ফোরিত মর্টার গোলা(ফাইল ছবি)
রাশিয়া বলেছে, দামেস্কে দেশটির কূটনৈতিক মিশনে আজ(বুধবার) মর্টার হামলা হয়েছে। সন্ত্রাসীরা এ হামলায় জড়িত বলে জানান হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, অন্তত চারটি মর্টার রুশ কূটনৈতিক মিশনের চত্বরে পড়েছে। এতে ভবনের কিছু ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। মর্টারের দু’টি গোলা দূতাবাস চত্বরের মধ্যে পড়েছে আর বাকি দু’টো পড়েছে দূতাবাস এলাকায়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় কূটনৈতিক মিশনে সন্ত্রাসী হামলার হামলার নিন্দা করেছে। এক মাসের কম সময়ের মধ্যে সন্ত্রাসীরা এ নিয়ে দ্বিতীয় দফা রুশ দূতাবাসে মর্টার হামলা করল।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ