অস্ট্রেলিয়ার উপকূলে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত: ৩ মেরিন সেনা নিখোঁজ
-
এমভি-২২ অসপ্রে (ফাইল ছবি)
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মার্কিন মেরিন কোরের বিমান এমভি-২২ অসপ্রে বিধ্বস্ত হয়ে ৩ মেরিন সেনা নিখোঁজ হয়েছে। নিখোঁজ সেনারা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার সময়ে বিমানে চার ক্রু সহ ২১ যাত্রী ছিল । ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অনেকেই মারাত্মক ভাবে আহত বলে জানা গেছে।
এমভি-২২ অসপ্রে বিমান রানওয়ে ছাড়াই সহজেই হেলিকপ্টারের মতো খাড়াখাড়িভাবে ওঠানামা করতে এবং বিমানের মতো উড়তে পারে। এ ছাড়া, রণতরি থেকেও সহজেই ওঠানামা করতে পারে এটি।
মার্কিন সামরিক সূত্র থেকে বলা হয়েছে, মার্কিন রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানে নামার চেষ্টা করে এটি সাগরে পড়ে যায়। নিখোঁজ মেরিন সেনাদের জন্য নৌকা এবং যুদ্ধজাহাজ দিয়ে তল্লাসি চালানোর হচ্ছে।
সদ্য সমাপ্ত মার্কিন-অস্ট্রেলিয় ‘ট্যালিসম্যান স্যাবার’ সামরিক মহড়ায় যোগ দেয়ার জন্য এমভি-২২ দেশটিতে গিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৫