৩৬ শতাংশ জন সমর্থন নিয়ে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প!
https://parstoday.ir/bn/news/world-i43642-৩৬_শতাংশ_জন_সমর্থন_নিয়ে_দ্বিতীয়_দফা_প্রতিদ্বন্দ্বিতা_করবেন_ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। ট্রাম্পের উপদেষ্টা কেলিইয়ানে কোনওয়ে এ ঘোষণা দিয়েছেন। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালে অনুষ্ঠিত হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৭, ২০১৭ ০৭:১৫ Asia/Dhaka
  • ৩৬ শতাংশ জন সমর্থন নিয়ে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। ট্রাম্পের উপদেষ্টা কেলিইয়ানে কোনওয়ে এ ঘোষণা দিয়েছেন। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালে অনুষ্ঠিত হবে।

মার্কিন নেটওয়ার্ক এবিসির রবিবাসরীয় অনুষ্ঠান দিস উইকে এ কথা বলেন তিনি। কোনওয়ে বলেন, আরো সাড়ে সাত বছর প্রেসিডেন্ট হিসেবে থাকবেন বলে ব্যক্তিগত এবং প্রকাশ্য  আলোচনার সময়ে ঘোষণা করেছেন ট্রাম্প। তার মানে দুই মেয়াদের জন্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে চাচ্ছেন বলে জানান তিনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের  প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি অনিশ্চিত বলে নিউ ইয়র্ক টাইমসে যে খবর প্রকাশিত হয়েছে তাও নাকচ করে দেন তিনি।

এদিকে, সম্প্রতি এক মতামত জরিপে উঠে এসেছে যে প্রথম ছয় মাসেই ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। মাত্র ৩৬ শতাংশ মার্কিন নাগরিক তার প্রতি সমর্থন জানিয়েছেন বলে জরিপে দেখা দেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ছয়মাসের মধ্যে মার্কিন কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা এতোটা হ্রাস পায়নি। গত ৭০ বছরের মধ্যে এমন ঘটনার কোনো নজির দেশটিতে নেই। #

পার্সটুডে/মূসা রেজা/৭