গাজার ওপর থেকে অবরোধ তুলে নিন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i43966-গাজার_ওপর_থেকে_অবরোধ_তুলে_নিন_জাতিসংঘ
গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৭ ০১:৩০ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি
    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি

গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার এ আহ্বান জানিয়েছেন।

তিনি গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের শোচনীয় পরিস্থিতির কথা বর্ণনা করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে ইহুদিবাদী ইসরাইলকে গাজার অধিবাসীদের সব ধরনের প্রয়োজন মেটানোর দায়িত্ব নিতে হবে।

জাতিসংঘের এই মুখপাত্র গাজা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পরিণতির ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেন। তিনি চিকিৎসা ও বিশুদ্ধ পানির মতো গাজাবাসীর মৌলিক চাহিদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,  ইসরাইল বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গাজাবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে।

তিনি এ পরিস্থিতির অবসানের জন্য গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনে ২০০৬ সালে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হওয়ার পরপরই গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে তেল আবিব। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২