হাওয়াইয়ে ৫ আরোহীসহ মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/world-i44288-হাওয়াইয়ে_৫_আরোহীসহ_মার্কিন_সামরিক_হেলিকপ্টার_বিধ্বস্ত
মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার পাঁচ আরোহীসহ হাওয়াইয়ে বিধ্বস্ত হয়েছে। মার্কিন কোস্ট গার্ড এবং হনলুলু দমকল বাহিনী পাঁচ আরোহীর জন্য তল্লাসি শুরু করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ২০:৫৪ Asia/Dhaka
  • হাওয়াইয়ে ৫ আরোহীসহ মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার পাঁচ আরোহীসহ হাওয়াইয়ে বিধ্বস্ত হয়েছে। মার্কিন কোস্ট গার্ড এবং হনলুলু দমকল বাহিনী পাঁচ আরোহীর জন্য তল্লাসি শুরু করেছে।

হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে এটি গতকাল শেষ বেলায় বিধ্বস্ত হয়েছে। আজ(বুধবার) সকাল থেকে তল্লাসি অভিযান শুরু হয়েছে।

হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ওহাহু দ্বীপের কেইনা পয়ন্টের তিন কিলোমিটার পশ্চিমে দেখা গেছে। অনেকগুলো জাহাজ এবং বিমান এ তল্লাসি অভিযানে অংশ নিয়েছে।

মার্কিন মেরিন বাহিনীর একটি এমভি-২২ ওসপ্রে বিমান অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়ে তিন মেরিন সেনা নিহত হওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই ব্ল্যাক হক বিধ্বস্ত হলো।#

পার্সটুডে/মূসা রেজা/১৬