আফগানিস্তানে অভিযান চালাতে গিয়ে মারা গেছে মার্কিন সেনা
-
আফগানিস্তানে মার্কিন সেনা (ফাইল ফটো)
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে সন্ত্রাসীদের-বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এক মার্কিন সেনা নিহত হয়েছে।
মার্কিন সেনারা আজ (বৃহস্পতিবার) দাবি করেছে, বুধবার নানগারহারে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে গিয়ে ওই সেনা মারা যায়। আচিন জেলার এ অভিযানে কয়েকজন আফগান সেনা ও মার্কিন ন্যাশনাল গার্ডের সাত সেনা আহত হয়েছে এবং তারা সবাই চিকিৎসা নিচ্ছে।
হতাহত মার্কিন সেনাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয় নি। মার্কিন সেনারা বলেছে, হতাহতদের পরিবারকে জানানোর পর তাদের সবার পরিচয় প্রকাশ করা হবে।
আফগানিস্তানে দায়েশ-বিরোধী লড়াইয়ে এই প্রথম মার্কিন সেনা হতাহতের খবর বের হলো। এ গোষ্ঠী প্রধানত ইরাক ও সিরিয়ায় তৎপর রয়েছে। আফগানিস্তানে সাম্প্রতিককালে তাদরে কিছু তৎপরতা দেখা যাচ্ছে। তালেবান থেকে বেরিয়ে আসা সন্ত্রাসীরা দায়েশে যোগ দিচ্ছে। আফগানিস্তানে তালেবানই হচ্ছে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭