টেক্সাসে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হারভে: বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল
https://parstoday.ir/bn/news/world-i44832-টেক্সাসে_আঘাত_হেনেছে_ঘূর্ণিঝড়_হারভে_বাতাসের_গতি_ঘণ্টায়_১৩০_মাইল
আমেরিকার ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় হারভে টেক্সাস উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার রাতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগে, মহাবিপদ সংকেত ৪ দেখানো হয়েছিল এবং উপকূলে আঘাত হানার সময়ে বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল ছিল। এ সময়ে সাগরের ঢেউ ১৩ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৭:৫৭ Asia/Dhaka
  • টেক্সাসে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হারভে: বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল

আমেরিকার ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় হারভে টেক্সাস উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার রাতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগে, মহাবিপদ সংকেত ৪ দেখানো হয়েছিল এবং উপকূলে আঘাত হানার সময়ে বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল ছিল। এ সময়ে সাগরের ঢেউ ১৩ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল।

অনেক ভবন ধ্বংস হয়েছে এবং ভেতরে অনেকে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে করপুস ক্রিস্টের থেকে ৩০ মাইল দূরে রেকপোর্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখের বেশি পরিবার বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। মারাত্মক বন্যা দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সামনে অত্যন্ত কঠিন দিন অপেক্ষা করছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬