নিখোঁজ মার্কিন সেনাদের সবাই মারা গেছে: লাশ উদ্ধার
https://parstoday.ir/bn/news/world-i44954-নিখোঁজ_মার্কিন_সেনাদের_সবাই_মারা_গেছে_লাশ_উদ্ধার
সিঙ্গাপুরের উপকূলে একটি তেল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সংঘর্ষে নিখোঁজ ১০ সেনার সবাই মারা গেছে। সংঘর্ষের এক সপ্তাহ পর এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ০৮:৩৯ Asia/Dhaka
  • সংঘর্ষে বিধ্বস্ত মার্কিন ডেস্ট্রয়ার
    সংঘর্ষে বিধ্বস্ত মার্কিন ডেস্ট্রয়ার

সিঙ্গাপুরের উপকূলে একটি তেল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সংঘর্ষে নিখোঁজ ১০ সেনার সবাই মারা গেছে। সংঘর্ষের এক সপ্তাহ পর এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এ খবর নিশ্চিত করেছে।

মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, ইউএসএস জন ম্যাককেইন ডেস্ট্রয়ারের ভেতর থেকে এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। গত ২১ আগস্ট সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ তদন্ত করা হচ্ছে বলে সপ্তম নৌবহর থেকে জানানো হয়েছে। নিহতদের বেশিরভাগই ইলেক্ট্রিক টেকনিশিয়ান। এ ঘটনায় পাঁচজন নাবিক আহত হয়েছিল।

২১ আগস্ট ভোরে মালাক্কা প্রণালীতে মার্কিন এ ডেস্ট্রয়ারের সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকারের ধাক্কা লাগে। মালাক্কা হচ্ছে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যস্ত রুট। মার্কিন ডেস্ট্রয়ারের চেয়ে অন্তত তিনগুণ বড় ছিল তেলবাহী ট্যাংকারটি। সংঘর্ষে ডেস্ট্রয়ারের বিরাট অংশ দুমড়ে মুচড়ে যায়।

চলতি বছর এ নিয়ে এশিয়া অঞ্চলে চারবার মার্কিন যুদ্ধজাহাজ সংঘর্ষের কবলে পড়ল। দুই মাস আগে জাপানের উপকূলে আরেকটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষ হয় এবং তাতে সাত সেনা মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮