ট্রাম্পের আফগান নীতি: পাক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i45091-ট্রাম্পের_আফগান_নীতি_পাক_সামরিক_বেসামরিক_কর্মকর্তাদের_বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগান যুদ্ধ নিয়ে যে নতুন নীতি ঘোষণা করেছেন তা পর্যালোচনার জন্য বিশেষ বৈঠক করেছেন পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৫:১৮ Asia/Dhaka
  • ট্রাম্পের আফগান নীতি: পাক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগান যুদ্ধ নিয়ে যে নতুন নীতি ঘোষণা করেছেন তা পর্যালোচনার জন্য বিশেষ বৈঠক করেছেন পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। আফগানিস্তান বিষয়ে মার্কিন নতুন নীতি ঘোষণার পর পাকিস্তান কী ধরনের নীতি গ্রহণ করবে তার পরিকল্পনা করতেই মূলত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

ব্ঠৈকে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল  সোহাইল আমান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মাদ জাকাউল্লাহ এবং অন্যান্য সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা।

আফগান বিষয়ক নতুন নীতি ঘোষণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ এবং দেশটিকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য অভিযুক্ত করেন। ট্রাম্পের এ বক্তব্যকে পাক সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জোরালো ভাষায় নাকচ করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০