ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের কোনো প্রয়োজন নেই: আইএইএ
-
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ\\\'র ভবন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা অব্যাহত চাপ সত্ত্বে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের কোনো প্রয়োজন তাদের নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
নাম প্রকাশে অনেচ্ছুক আইএইএ'র একজন কর্মকর্তা জানিয়েছেন, "কোনো মহলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা ইরানের পারচিন সামরিক স্থাপনা পরিদর্শন করতে যাচ্ছি না।" ইরানের এ সামরিক স্থাপনাটি রাজধানী তেহরান থেকে ৩০ কিলোমিটার দুরে অবস্থিত। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পরিদর্শন করেছেন এবং ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার জন্য তিনি সংস্থার প্রধান ইউকিয়া আমানোর কাছে প্রস্তাব দিয়েছেন। এরই পরিপ্রেক্ষতিতে আইএইএ'র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া এলো।
এদিকে, তেহরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুরোধ করা কিংবা চাপ সৃষ্টি করার প্রচেষ্টাকে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমোঝাতার চেতনা-বিরোধী হিসেবে আখ্যা দিয়ে ইরানের কর্মকর্তারা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১