মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্বের প্রতি পাকিস্তানের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i45377-মিয়ানমারের_ওপর_চাপ_সৃষ্টি_করতে_বিশ্বের_প্রতি_পাকিস্তানের_আহ্বান
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যা ও জাতিগত মুসলিম নিধন অব্যাহত থাকার প্রেক্ষাপটে দেশটির ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ১৪:০৭ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ
    পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যা ও জাতিগত মুসলিম নিধন অব্যাহত থাকার প্রেক্ষাপটে দেশটির ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের দুঃখ-দুর্দশা আন্তর্জাতিক বিবেকের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় রোহিঙ্গা মুসলমানদের জন্য মানবিক সহায়তা পাঠাতেও পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানে রাষ্ট্রদূতদের সম্মেলনের উদ্বোধনী ভাষণে খাজা আসিফ এসব কথা বলেছেন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আজ একটি বিবৃতি প্রকাশ করেছে।

এদিকে, রোহিঙ্গা মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা বিক্ষোভ-সমাবেশ করেছেন। এ সময় তারা মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নিন্দা করেন। মিয়ানমারের চলমান জাতিগত মুসলিম নিধনে এ পর্যন্ত অন্তত ৪০০ মানুষ মারা গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে এ সংখ্যা এক হাজারের বেশি বলে জানানো হচ্ছে। এছাড়া, বাংলাদেশে পালিয়ে গেছে প্রায় দেড় লাখ মানুষ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭