শক্তিশালী পাকিস্তান দেখতে চায় তুরস্ক: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i45981-শক্তিশালী_পাকিস্তান_দেখতে_চায়_তুরস্ক_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্রে শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায়। গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১৪:১৪ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ (বামে) ও রজব তাইয়্যেব এরদোগান
    শাহবাজ শরীফ (বামে) ও রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্রে শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায়। গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্কের সহযোগিতায় পাঞ্জাব প্রদেশে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা পাক-তুর্কি বন্ধুত্বের উজ্জ্বল নির্দশন। তিনি শাহবাজ শরীফকে বলেন, "আপনার নেতৃত্বে পাঞ্জাবে যে উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এছাড়া, জ্বালানি সংকটের অবসান ঘটানো ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই প্রশংসানীয়।"

বৈঠকে শাহবাজ শরীফ বলেন, তুরস্কের সঙ্গে বন্ধুত্বকে গর্বের বিষয় বলে মনে করে পাকিস্তানের জনগণ। বিভিন্ন খাতে দু দেশের জোরালো সহযোগিতা বন্ধুত্বের নতুন রূপ দিয়েছে। পাকিস্তান এবং তুরস্ক সবসময় একে অপরকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও দু দেশ পরস্পরের পাশে থাকবে বলে আশা করেন শাহবাজ।

শাহবাজ শরীফের সঙ্গে তুরস্কের অর্থমন্ত্রী নিহাত জেইবেকচিও সাক্ষাৎ করেন এবং এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬