পরমাণু সমঝোতা অব্যাহত রাখতে ইউরোপ সব কিছুই করবে: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i46973-পরমাণু_সমঝোতা_অব্যাহত_রাখতে_ইউরোপ_সব_কিছুই_করবে_ইইউ
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে ইউরোপের দেশগুলো সম্ভাব্য সব কিছু করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র কার্যক্রমের মহাসচিব হেলগা শ্মিড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন বহু পাক্ষিক পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার জোর তৎপরতা চালাচ্ছে তখন শ্মিড এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র কার্যক্রমের মহাসচিব হেলগা শ্মিড
    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র কার্যক্রমের মহাসচিব হেলগা শ্মিড

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে ইউরোপের দেশগুলো সম্ভাব্য সব কিছু করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র কার্যক্রমের মহাসচিব হেলগা শ্মিড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন বহু পাক্ষিক পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার জোর তৎপরতা চালাচ্ছে তখন শ্মিড এ মন্তব্য করেন।

আজ (বুধবার) সুইজারল্যান্ডের জুরিখ শহরে ৪র্থ ইউরোপ-ইরান ফোরামে দেয়া বক্তব্যে হেলগা শ্মিড এ মন্তব্য করেন। তিনি বলেন, "এটি কোনো দ্বিপক্ষীয় সমঝোতা নয় বরং এটি একটি বহু পাক্ষিক সমঝোতা। এ সমঝোতা যাতে অব্যাহত থাকে  তার জন্য ইউরোপের রাষ্ট্রগুলো সব কিছুই করবে।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল করে দেয়ার হুমকি দিচ্ছেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনেও ট্রাম্প সাবেক ওবামা প্রশাসনের আমলে স্বাক্ষরিত ওই সমঝোতার কড়া সমালোচনা করেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, পরমাণু সমঝোতা আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচিত এই সমঝোতা মেনে চলা।  মঙ্গলবার মার্কিন সিনেটের এক শুনানিতে এই মন্তব্য করেন ম্যাটিস।#

পার্সটুডে/বাবুল আখতার/৪