জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর বর্বরতা
https://parstoday.ir/bn/news/world-i47343-জাতিসংঘের_মানবাধিকার_পরিষদের_প্রতিবেদনে_রোহিঙ্গাদের_ওপর_বর্বরতা
জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর ভয়াবহ বর্বরতার বিবরণ তুলে ধরেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৭ ০৫:২৪ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর বর্বরতা

জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর ভয়াবহ বর্বরতার বিবরণ তুলে ধরেছে।

জেনেভায় বুধবার রাতে এই পরিষদের সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সেদেশের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ক্ষেতের ফসল ও গ্রাম জ্বালিয়ে দিয়ে সেখানকার অন্তত পাঁচ লাখ মুসলমানকে দেশছাড়া করেছে।

এসব মানুষ যাতে আর তাদের ভিটেমাটিতে ফিরে যেতে না পারে সেজন্য তাদের কপর্দকশূন্য করে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত এক মাসেরও বেশি সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে ৬৫টি সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দেয় উগ্র বৌদ্ধরা

এতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলা হয়েছে, গত ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে উৎখাত অভিযান শুরু হয় ২৫ আগস্টেরও আগে।  এ থেকে বোঝা যায়, গোটা বিষয়টি আগে থেকেই সাজানো ছিল।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নির্ভরযোগ্য দলিল-প্রমাণে দেখা যাচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের গ্রামগুলো একের পর এক জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া, তারা আগুন দেয়ার আগে রোহিঙ্গা গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। বহু নারী, শিশু ও বৃদ্ধ ঘর থেকে বের হতে না পেরে নিজেদের ঘরে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২