অখণ্ড ইরাকের প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i47795-অখণ্ড_ইরাকের_প্রতি_মস্কো_প্রতিশ্রুতিবদ্ধ_থাকবে_রাশিয়া
ইরাকের আঞ্চলিক অখণ্ডতার প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ। কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের পর ল্যভরভের এ মন্তব্য এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • ইব্রাহিম জাফারি এবং সের্গেই ল্যভরভ
    ইব্রাহিম জাফারি এবং সের্গেই ল্যভরভ

ইরাকের আঞ্চলিক অখণ্ডতার প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ। কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের পর ল্যভরভের এ মন্তব্য এলো।

আজ (সোমবার) মস্কোতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারির সঙ্গে বৈঠকে ল্যভরভ বলেন, ইরাকের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি আমি আবারও আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার কথা পুর্নব্যক্ত করছি।   

রাশিয়ার এ শীর্ষস্থানীয় কূটনৈতিক আরো বলেন, নিজেদের আত্ম পরিচয়কে প্রতিষ্ঠা করার ব্যাপারে ইরাকের কুর্দিদের চেষ্টা ও অভিলাষের প্রতি মস্কো সম্মান দেখায়। তবে এটি ইরাকের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমেই অর্জন করতে হবে।

ল্যভরভ বলেন, ইরাকের উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়া সত্ত্বেও রাশিয়া কুদিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি বলেন, রাশিয়া কুর্দিস্তানের রাজধানী আরবিলে তাদের কনসুল্যাট দফতর বন্ধ করবে না। তবে এ দফতরটি বাগদাদে অবস্থিত রুশ দূতাবাসের অধীনে কাজ করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩