মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য বাস্তবতা বিবর্জিত: হাশদ আশ শাবি
https://parstoday.ir/bn/news/world-i47944-মার্কিন_পররাষ্ট্র_দফতরের_বক্তব্য_বাস্তবতা_বিবর্জিত_হাশদ_আশ_শাবি
ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন মোবিলাইজেশনস ই্‌উনিটস বা হাশদ আশ শাবির দ্বিতীয় শীর্ষস্থানীয় কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • হাশদ আশ শাবির যোদ্ধারা
    হাশদ আশ শাবির যোদ্ধারা

ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন মোবিলাইজেশনস ই্‌উনিটস বা হাশদ আশ শাবির দ্বিতীয় শীর্ষস্থানীয় কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট গত বৃহস্পতিবার বলেছেন, "হাশদ আশ শাবির কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস একজন সন্ত্রাসী এবং এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।" এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করতে দিতে হাশদ আশ শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মার্কিন কর্মকর্তারা এখন ক্ষুব্ধ হয়ে সংগঠনটিকে কোনঠাসা করার চেষ্টা করছেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট

গতকাল (শুক্রবার) ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মাহজুুব  মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাওয়ার্টের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, "তার বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং তাকে অবশ্যই এসব বিদ্বেষী মন্তব্য প্রত্যাহার করতে হবে।" তিনি আরো বলেন, "হাশদ আশ শাবি ইরাকি বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। এ বাহিনীর যোদ্ধারা ইরাকি সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে মহান ত্যাগ স্বীকার করেছে।"

হাশদ আশ শাবির দ্বিতীয় শীর্ষস্থানীয় কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস

এছাড়া, হাশদ আশ শাবির মুখপাত্র আহমেদ আল আসাদি বলেছেন, নাওয়ার্টের বক্তব্য ইরাকের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের শামিল এবং এসব ভিত্তিহীন মন্তব্য এ বাহিনীর মনোবল দুর্বল করতে পারবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮