রুশ রাডারে ধরা পড়ল ফরাসি বহুল আলোচিত স্টিলথ ফ্রিগেট
-
ফ্রান্সের স্টিলথ ফ্রিগেট লা ফেইয়েতি
রাশিয়ার রাডারের শ্যেন চক্ষু ফাঁকি দিতে পারে নি ফরাসি বহুল আলোচিত স্টিলথ ফ্রিগেট লা ফেইয়েতি। কৃষ্ণ সাগরে এ ফ্রিগেট ঢুকেছে বলে রুশ সূত্র জানিয়েছে।

ক্রিমিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে বলা হয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থা কয়েকশ কিলোমিটার দূর থেকেই এ শ্রেণির ফ্রিগেটের গতিবিধি ধরতে পারে। বসফোরাস প্রণালী পার হওয়ার সময় এ ফ্রিগেটের অস্তিত্ব শণাক্ত করতে সক্ষম হয় কৃষ্ণ সাগরের রুশ নৌবহরের ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট।
বর্তমানে ফরাসি ফ্রিগেটটি কৃষ্ণ সাগরের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে চলেছে। সম্ভবত এটি জর্জিয়ার উপকূলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কৃষ্ণ সাগরে অবস্থানের সময় কখনোই এটি রুশ নজরদারির বাইরে যেতে পারবে না। ফরাসি ফ্রিগেটটি কোথায় ভিড়বে তাও নিশ্চিতভাবে নির্ণয় করতে পারবে রুশ রাডার।
নৌপ্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সজ্জিত রয়েছে লা ফেইয়েতি।
পার্সটুডে/মূসা রেজা/২০