ইরান-রুশ-তুর্কি বৈঠক: সিরিয়ার স্বাধীনতা-অখণ্ডতা রক্ষার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i48755-ইরান_রুশ_তুর্কি_বৈঠক_সিরিয়ার_স্বাধীনতা_অখণ্ডতা_রক্ষার_আহ্বান
ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের অংশগ্রহণে কৃষ্ণসাগরের উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিন দেশের প্রেসিডেন্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৭ ২২:৪২ Asia/Dhaka
  • (বাম থেকে) হাসান রুহানি, ভ্লাদিমির পুতিন ও রজব তাইয়্যেব এরদোগান
    (বাম থেকে) হাসান রুহানি, ভ্লাদিমির পুতিন ও রজব তাইয়্যেব এরদোগান

ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের অংশগ্রহণে কৃষ্ণসাগরের উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিন দেশের প্রেসিডেন্ট।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিবৃতিতে সই করার পর তা পড়ে শোনানো হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে তিন দেশ সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই বিবৃতিতে।

ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক

এতে আরো বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধবিরতি রক্ষা করে চলবে ইরান, রাশিয়া ও তুরস্ক। এছাড়া, সিরিয়া থেকে সন্ত্রাসীদের তৎপরতা চূড়ান্তভাবে মুছে না যাওয়া পর্যন্ত এই তিন দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২