আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা আমেরিকার নেই: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i48893-আফগানিস্তানে_শান্তি_ফিরিয়ে_আনার_ক্ষমতা_আমেরিকার_নেই_পাক_স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী বলেছেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা আমেরিকার নেই। তিনি আজ (শনিবার) আরও বলেছেন, পাকিস্তানের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা জরুরি। এ অবস্থায় সেদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৭ ১৫:১৩ Asia/Dhaka
  • আহসান ইকবাল চৌধুরী
    আহসান ইকবাল চৌধুরী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী বলেছেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা আমেরিকার নেই। তিনি আজ (শনিবার) আরও বলেছেন, পাকিস্তানের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা জরুরি। এ অবস্থায় সেদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ডকে অন্য দেশে হামলা চালানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না। অন্য দেশগুলোরও উচিত আফগানিস্তানে হামলার জন্য নিজ ভূখণ্ডকে ব্যবহার করতে না দেওয়া। 

আব্দুল্লাহ আব্দুল্লাহ

আফগানিস্তানের নির্বাহি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সাম্প্রতিক অভিযোগের পর তিনি এসব কথা বললেন।

সম্প্রতি আব্দুল্লাহ আব্দুল্লাহ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে বলেছেন, পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং ইসলামাবাদের এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসে নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫