সন্ত্রাসী আস্তানা নিয়ে মার্কিন অভিযোগ: পাক প্রধানমন্ত্রীর প্রত্যাখ্যান
-
পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি
পাকিস্তানের ভূখণ্ড সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে আমেরিকার অভিযোগ আবারো নাকচ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। তিনি বলেন, আফগান সীমান্তের ওপার থেকে এ অঞ্চলে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।
ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাসি বলেন, তার দেশের ভূখণ্ডে হা্ক্কানি নেটওয়ার্কসহ কোনো সন্ত্রাসীকে দেখা গেলে পাকিস্তান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। পাক প্রধানমন্ত্রী বলেন, “আমরা তাদেরকে বলেছি যে, হা্কানি নেটওয়ার্ক সম্পর্কে কোনো তথ্য থাকলে তা যেন আমাদেরকে জানায় এবং আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে হামলা হচ্ছে এবং আফগান সীমান্ত থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে ঢুকছে।
গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান নীতি ঘোষণার সময় সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন এবং পাকিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। তারপর থেকে পাকিস্তান ও আমেরিকার সম্পর্ক অনেকটাই তিক্ত হয়ে উঠেছে। ট্রাম্পের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার ও দেশটির সেনাবাহিনী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০