জাতিসংঘ প্রস্তাবে কারা বিপক্ষে ভোট দিল, কারা বিরত থাকল?
https://parstoday.ir/bn/news/world-i50177-জাতিসংঘ_প্রস্তাবে_কারা_বিপক্ষে_ভোট_দিল_কারা_বিরত_থাকল
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে অনেকটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য দেশ। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বৃহস্পতিবার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এর পক্ষে ১২৮টি দেশ ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৭ ২৩:২২ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন বিরোধী প্রস্তাব পাস
    জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন বিরোধী প্রস্তাব পাস

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে অনেকটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য দেশ। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বৃহস্পতিবার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এর পক্ষে ১২৮টি দেশ ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

যেসব দেশ বিপক্ষে ভোট দিয়েছে তারা হচ্ছে- গুয়েতেমালা, হণ্ডুরাস, মাক্রেনেশিয়া, নাইরু, পালাও, টোগো, মার্শাল দ্বীপ, ইসরাইল ও আমেরিকা।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটির পূর্ণাঙ্গ তালিকা

মার্কিন বিরোধী প্রস্তাবে ভোট দেয়া থেকে যেসব দেশ বিরত ছিল সেগুলো হলো- এন্টিগুয়া-বারবুদা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বেনিন, ভুটান, বসনিয়া-হারজেগোভিনা, ক্যামেরুন, কানাডা, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডোমিনিক্যান প্রজাতন্ত্র, ইকুইটোরিয়াল গিনি, ফিজি, হাইতি, হাঙ্গেরি, জ্যামাইকা, কিরিবাতি, লাটভিয়া, লেসেথো, মালাউয়ি, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, রোমানিয়া, রুয়ান্ডা, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, ত্রিনিদাদ-টোবাগো, টুভ্যালু, উগান্ডা ও ভানুয়াতি। #  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২