ট্রাম্প ও মার্কিন নীতি সম্পর্কে ক্ষোভ বেড়েছে বিশ্বজুড়ে: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i51943-ট্রাম্প_ও_মার্কিন_নীতি_সম্পর্কে_ক্ষোভ_বেড়েছে_বিশ্বজুড়ে_জরিপ
জনমত জরিপ সংস্থা গ্যালোপের এক জরিপে দেখা গেছে, সারা বিশ্বে মার্কিন সরকার ও এর নীতি সম্পর্কে অসন্তোষ বেড়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৫:০৮ Asia/Dhaka
  • ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
    ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

জনমত জরিপ সংস্থা গ্যালোপের এক জরিপে দেখা গেছে, সারা বিশ্বে মার্কিন সরকার ও এর নীতি সম্পর্কে অসন্তোষ বেড়েছে।

সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে মার্কিন সরকার ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সারা বিশ্বেই ক্ষোভ বেড়েছে এবং কেবল দখলদার ইসরাইলই হোয়াইট হাউজের প্রকৃত বন্ধু।

ওয়াশিংটন ও ট্রাম্প সম্পর্কে সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে আমেরিকা মহাদেশের ক্যারিবিয় অঞ্চলের দেশ ডমিনিকান প্রজাতন্ত্রে। ইউরোপের দেশগুলোর মধ্যে কোসোভো, আলবেনিয়া ও পোল্যান্ডে এই ক্ষোভের হার সবচেয়ে বেশি। ওয়াশিংটন ও ট্রাম্প সম্পর্কে আইসল্যান্ড ও রাশিয়াতেও উচ্চ মাত্রায় অসন্তোষ রয়েছে বলে গ্যালোপের জরিপে দেখা দেছে।

গ্যালোপের এ জরিপ চালানো হয়েছে বিশ্বের ১৩৪টি দেশে।

একই সংস্থা আরও বলেছে, মার্কিন সরকারের প্রতি পাকিস্তান ও ফিলিস্তিনিদের ক্ষোভও বেড়েছে। এক বছর আগেও  অর্থাৎ ২০১৬ সালে বিশ্বে মার্কিন নীতির প্রতি সমর্থনের হার ছিল ৪৮ শতাংশ এবং এখন তা কমে ত্রিশ শতাংশে নেমে এসেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ায় এবং সৌদি সরকারের মত নিপীড়নকামী সরকারগুলোকে সমর্থন দিয়ে আসায় বিশ্বব্যাপী প্রতিবাদ ও নিন্দার পাত্র হয়েছেন। # 

পার্সটুডে/এমএএইচ/২৫