সৌদিতে পাক সেনা পাঠানোর বিরোধিতা করলেন সিনেটর ফরহাতউল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i53109-সৌদিতে_পাক_সেনা_পাঠানোর_বিরোধিতা_করলেন_সিনেটর_ফরহাতউল্লাহ
সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর আজ(শুক্রবার) বিরোধিতা করেছেন দেশটির সিনেটর ফরহাতউল্লাহ বাবর। এটি পাক সংসদে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাবও পেশ করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৫:৪৩ Asia/Dhaka
  • সৌদিতে পাক সেনা পাঠানোর বিরোধিতা করলেন সিনেটর ফরহাতউল্লাহ

সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর আজ(শুক্রবার) বিরোধিতা করেছেন দেশটির সিনেটর ফরহাতউল্লাহ বাবর। এটি পাক সংসদে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাবও পেশ করেছেন।

সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পাকিস্তানের সংসদকে পাস কাটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি এ বিষয়ে পাকিস্তান সংসদে আলোচনার আহ্বানও জানান।

সৌদি আরবে কতো সেনা পাঠানো হবে তা অজানা রয়েছে কিন্তু দেশটিতে পূর্ণ সজ্জিত প্রায় এক ডিভিশন সেনা পাঠানো হবে বলে পাক সেনাবাহিনীর ঘোষণায় আভাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬