সৌদি আরবে সেনা প্রেরণ: প্রতিরক্ষামন্ত্রীকে পাক সিনেটে তলব
https://parstoday.ir/bn/news/world-i53125-সৌদি_আরবে_সেনা_প্রেরণ_প্রতিরক্ষামন্ত্রীকে_পাক_সিনেটে_তলব
সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ০০:১৪ Asia/Dhaka
  • পাকিস্তান সিনেট
    পাকিস্তান সিনেট

সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।

শুক্রবার সিনেটর ফরহাতুল্লাহ বাবর সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুললে চেয়ারম্যান রাজা রব্বানি পাক প্রতিরক্ষামন্ত্রীর প্রতি এ নির্দেশ জারি করেন। সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত মুলতবি করার জন্যও বাবর নোটিশ দিয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বৃহস্পতিবার সৌদি আরবে সেনা পাঠানোর কথা ঘোষণা করে। ফরহাতুল্লাহ বাবর জানান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইসলামাবাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে জেনারেল বাজওয়া তিনবার সৌদি আরব সফর করেন এবং গত দুই মাসে তিনি দু বার সৌদি সফরে যান। গোপন এসব সফরের সময় তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।  

পাকিস্তান থেকে কত সেনা পাঠানো হবে তা না জানা না গেলেও খবর বের হয়েছে যে, এক ডিভিশনের কিছু কম সেনা পাঠানো হবে।

ফরহাতুল্লাহ বাবর বলেন, ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের কারণে দেশটিতে সেনা না পাঠানোর বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কিন্তু এখন কে সংসদকে পাশ কাটিয়ে এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন? এরপর চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে তলবের নির্দেশ জারি করেন।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭