ইয়েমেন যুদ্ধ: সৌদির প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সিনেটে ‌আসছে বিল
https://parstoday.ir/bn/news/world-i53747-ইয়েমেন_যুদ্ধ_সৌদির_প্রতি_সমর্থন_বন্ধ_করতে_মার্কিন_সিনেটে_আসছে_বিল
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থন বন্ধ করার জন্য মার্কিন সিনেটে একটি বিল আনা হচ্ছে। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর মাইক লি গতকাল (সন্ধ্যায়) এ বিল জমা দিয়েছেন। তবে এ বিলটি পাসের জন্য এর পক্ষে পর্যাপ্ত ভোট পড়বে কিনা তা এখনো নিশ্চিত নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৮ ০৯:৩৫ Asia/Dhaka
  • সিনেটর বার্নি স্যান্ডার্স 
(ডানে) এবং মাইক লি
    সিনেটর বার্নি স্যান্ডার্স (ডানে) এবং মাইক লি

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থন বন্ধ করার জন্য মার্কিন সিনেটে একটি বিল আনা হচ্ছে। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর মাইক লি গতকাল (সন্ধ্যায়) এ বিল জমা দিয়েছেন। তবে এ বিলটি পাসের জন্য এর পক্ষে পর্যাপ্ত ভোট পড়বে কিনা তা এখনো নিশ্চিত নয়।

বিল জমা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে সিনেটর লি বলেন, “এটা কোনো উদারমনা কিংবা রক্ষণশীল বিল নয় বরং এটা হচ্ছে একটি নিয়মতান্ত্রিক সাংবিধানিক বিল।” এ বিলের মাধ্যমে ইয়েমেন যুদ্ধে মার্কিন ভূমিকার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

২ সিনেটরের তোলা এ বিলে পরিষ্কার করে বলা হয়েছে, ইয়েমেন থেকে আমেরিকার সশস্ত্র বাহিনী সরিয়ে আনার ব্যবস্থা করতে হবে প্রেসিডেন্টকে। অবশ্য, কথিত আল-কায়েদার বিরুদ্ধে হামলার নামে মার্কিন বাহিনী ইয়েমেনে যে ড্রোন হামলা চালায় তা বন্ধের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয় নি।

সংবাদ সম্মেলনে বার্নি স্যান্ডার্স বলেন, “আপনি যদি ওয়ার পাওয়ার্স অ্যাক্টের দিকে তাকান তাহলে দেখবেন যে, আমেরিকা বর্তমানে ইয়েমেনে যুদ্ধে জড়িত রয়েছে।”

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এবং এতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১