পরমাণু সমঝোতা ভেঙে পড়লে আইএইএ ক্ষতিগ্রস্ত হবে: আমানো
https://parstoday.ir/bn/news/world-i53985-পরমাণু_সমঝোতা_ভেঙে_পড়লে_আইএইএ_ক্ষতিগ্রস্ত_হবে_আমানো
আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো আবারো নিশ্চিত করেছেন যে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে।একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে এ সমঝোতা ভেঙে পড়লে তা হবে বড় ধরনের ক্ষতি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৮ ১৭:০৬ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা বা আইএইএ\\\\\\\'র প্রধান ইউকিয়া আমানো
    আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা বা আইএইএ\\\\\\\'র প্রধান ইউকিয়া আমানো

আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো আবারো নিশ্চিত করেছেন যে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে।একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে এ সমঝোতা ভেঙে পড়লে তা হবে বড় ধরনের ক্ষতি।

আজ (সোমবার) ভিয়েনায় সংস্থার পরিচালক পর্ষদের ত্রৈবার্ষিক বৈঠকে আমানো  এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতার আওতায় ইরানের পক্ষ থেকে যেসব ধারা মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সংস্থা গত দুই বছর ধরে সেগুলোর যাচাই এবং পর্যবেক্ষণ করছে।   

আমানো বলেন, আজকের দিন পর্যন্ত আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিতে চাই যে, পরমাণু সমঝোতা সংক্রান্ত সব ধরনের প্রতিশ্রুতি ইরান মেনে চলছে। এরপরও যদি এ সমঝোতা ব্যর্থ হয় তাহলে পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত এ সংস্থার পাশাপাশি এর সঙ্গে জড়িত সব পক্ষের জন্য হবে বড় ধরনের ক্ষতির কারণ।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া মিলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ওই মাসেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সমঝোতা অনুমোদন করে এটিকে আন্তর্জাতিক দলিলের মর্যাদা দেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সমঝোতা বাতিল বা এতে পরিবর্তন আনার চেষ্টা করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৫