অস্ট্রেলিয়ার আদালতে সু চি'র বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ দায়ের
-
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি
রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী। ওই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার আইনজীবীদের ওই আবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনী পদ্ধতিগত নিপীড়ন চালিয়েছে। কিন্তু রোহিঙ্গা নির্যাতন থামাতে অং সান সু চি তার ক্ষমতা ব্যবহার করেন নি।
এর মাধ্যমে রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের ঘর বাড়ি থেকে বিতাড়নের জন্য সেনাবাহিনীকে তিনিই সুযোগ করে দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আদালত খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বলে মনে করা হচ্ছে।
তবে এ আবেদনে সাড়া পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সু চি'র অপরাধ সম্পর্কে অবহিত থাকার পরও অস্ট্রেলিয়া সরকার তাকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। আসিয়ানের বিশেষ সম্মেলনে অংশ নিতে সু চি এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭